রংপুরের পীরগঞ্জে ২৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন হবে। সভাপতি প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বড় দরগাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহারুল হক বাবলু, সাবেক সহ-সভাপতি মোদাব্বেরুল ইসলাম সাজু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন সরকার মানু এবং সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোকাররম হোসেন জাহাঙ্গীর চৌধুরী ও ড.এমএ ওয়াজেদ মিয়ার ভাতিজা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিয়া মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম।
