বাকৃবি খুলে দেয়ার দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
অবিলম্বে কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) খুলে দেয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে ১১ টায় প্রতিবাদ সমাবেশে হয়েছে।কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এ সমাবেশে অবিলম্বে ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদেরকে ভয়াবহ সেশনজটের হাত থেকে রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান হয়। বক্তব্য দেন শামীম মিয়া, আব্দুস সালাম সাগর, এমদাদুল হক, জয়শ্রী জোয়ার্দ্দার প্রমুখ।