গুরুদাসপুর উপজেলার ৪নং মশিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান নাটোর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরের সুযোগ পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোস্তাফিজুর রহমানসহ দেশের ১৬ জন শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই ১৬ জন চেয়ারম্যানের একটি প্রতিনিধিদল গত ১২ ফেব্রুয়ারি মালয়েশিয়া ও সিঙ্গাপুর করছেন। তারা সেখান থেকে আরো উন্নত ধারণা নিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারেন।
