গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ছেঁড়ায় বিক্ষোভ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকার বিক্ষুব্ধ মানুষ। বুধবার রাতে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে সকালে স্থানীয় বিক্ষুব্ধ শ’ শ’ মানুষ জয়নগর বাজারে জড়ো হয়ে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধরা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সকাল ১০টার দিকে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা শান্ত হন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই বাজারের পোস্ট অফিসের সামনে বঙ্গবন্ধুর বিশাল ছবি সম্বলিত একটি ব্যানার টানানো ছিল। রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলে । বাজারের পাহারাদাররা তাদের ধাওয়া করেও ধরতে পারেনি।