চাঁদপুরে টোল আদায় বন্ধে মানববন্ধন অবরোধ কর্মসূচি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে ডাকাতিয়া নদীর ওপর চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে গত বুধবার ওই সেতুর ওপর মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধরা। এ সময় মানববন্ধনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের চাঁদপুর জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি শাহাজান তালুকদার, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।