দ্বৈত নাগরিকত্ব এবং লোকসভা নির্বাচনে ভোট না দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন অভিনেতা অক্ষয় কুমার। লোকসভা ভোটের মাঝে হঠাৎ করে তার নাগরিকত্ব এবং দেশপ্রেম নিয়ে অহেতুক আলোচনা যে তার একদমই ভাল লাগেনি সেকথা স্পষ্ট জানিয়ে দিলেন বলিউডের ‘খিলাড়ি’। শুক্রবার টুইট করে নিজের সমালোচকদের যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছেন অক্ষয়।
তাতে তিনি লিখেছেন, ‘আমার নাগরিকত্ব নিয়ে অবাঞ্ছিত আগ্রহ এবং নেতিবাচক চিন্তাভাবনার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। কানাডার পাসপোর্ট থাকার কথা আমি কখনও অস্বীকার করিনি বা গোপন করিনি। তবে এটাও সত্যি যে, গত সাত বছরে আমি একবারের জন্যও কানাডায় যাইনি। আমি ভারতেই কাজ করেছি এবং এ দেশের সমস্ত ধরনের কর প্রদান করেছি।’
আরও পড়ান: বাংলাদেশে আঘাত হেনেছে ফণী, ৫ জনের মৃত্যু
একইসঙ্গে লোকসভা ভোটের মধ্যে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় হতাশ হয়েছেন অক্ষয়। এ বিষয়ে তিনি বলেন, ‘এতগুলো বছর আমাকে কারও কাছে দেশের প্রতি ভালবাসার প্রমাণ দিতে হয়নি। কিন্তু যেভাবে অহেতুক আমার নাগরিকত্ব প্রসঙ্গ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাতে আমি মর্মাহত।’
ইত্তেফাক/বিএএফ
