সেনবাগে ফণীর তাণ্ডবে মাদ্রাসা ভবন বিধ্বস্ত

আপডেট : ০৪ মে ২০১৯, ১৬:১১

ঘূর্নিঝড় ফণীর তাণ্ডবে আজ শনিবার ভোরে নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর আশরাফুল উলুম দাখিল মাদ্র্রাসার একটি ভবন বিধ্বস্ত, পল্লী বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধন ছাড়াও অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। এ সময় ঝড়ে পল্লী বিদ্যুৎ লাইনের বিভিন্ন স্থানে তার ও খুঁটি উপড়ে পড়ে। এতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে দুপুরের পর সেনবাগ পৌর শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়েছে।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান আজ দুপুরে ইত্তেফাককে জানান, ভোরে ঝড়ের সময় মইজদীপুর আশরাফুল উলুম দাখিল মাদ্র্রাসার একটি ভবন বিধ্বস্ত হয়। এছাড়া উপজেলার কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির জানতে পারেননি। 

আরও পড়ুন: নান্দাইলে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

ইত্তেফাক/কেকে