আমিশা পাটেল গত কয়েক বছর আগেই ১০০ কোটি ক্লাবের দরজা পাড়ি দিয়েছেন ‘গাডার’ ছবির মধ্য দিয়ে। ‘কাহোনা পেয়ার হ্যায় খ্যাত’ এই নায়িকার সর্বশেষ ছবি ‘রেস ২’ও ১০০ কোটির ক্লাব অতিক্রম করেছে। এগুলোই নয়, ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’ ছবিগুলোও বক্স অফিসে সমান সফলতা পেয়েছে। শুধু বলিউডেই নয়, ভারতের দক্ষিণি চলচ্চিত্রেও রয়েছে তার সমান সফলতা। আর তাই তো সম্প্রতি এক ছবিতে তাকে নায়িকা হওয়ার জন্য অফার করা হয় তেলেগু ফিল্মের শীর্ষ নায়িকাদের চেয়েও বেশি অংকে। সেই চরিত্রে রাজিও হয়েছেন আমিশা পাটেল। উল্লেখ্য, বিগত বছরগুলোতে আমিশা পাটেলের হাতে সংখ্যায় তেমন ছবি না থাকলেও এখন তার হাতে অনেকগুলো চলচ্চিত্র। যেমন এখন তিনি ‘শর্টকাট রোমিও’, ‘রান ভোলা রান’, ‘ভাইয়াজি সুপারহিট’, ‘দেশি ম্যাজিক’, ‘প্যারাডাইস স্ট্রিট’ ছবিতে অভিনয় করছেন। এবং এই সবকটি ছবিই মুক্তি পাবে এই বছর। তাই স্বাভাবিকভাবেই বলা যায় বছরের শুরুটাতে যেভাবে রূপালি পর্দায় এসেছেন ঠিক সেভাবেই এ বছরের শেষ পর্যন্ত রূপালী পর্দায় নিয়মিতই পাওয়া যাবে আমিশা পাটেলকে।
