পাশ্চাত্যে প্রায় প্রত্যেক শিল্পীর ফ্যান ক্লাবের প্রচলন থাকলেও আমাদের এখানে সেই প্রচলনটা এখনও শুরু হয়নি। তবে এই তাগিদের কথা চিন্তা করেই দেশিয় তারকাদের নিয়ে তাই অফিসিয়াল ফ্যানক্লাব চালু হলো সম্প্রতি। তারকাদের নিজস্ব ভক্তদের কথা ভেবে বাংলাদেশে প্রথম শুরু হলো ফলো সার্ভিস সেবা। এই সার্ভিসের গ্রাহক হয়ে ভক্তরা এখন থেকে জানতে পারবেন তাদের নিজ নিজ পছন্দের তারকার প্রতিদিনের আপডেট।
এই সার্ভিসে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের (ক্রিকেট, চলচ্চিত্র, মডেলিং, সংগীত এবং নাটকের) সেলিব্রেটিদের পাশাপাশি জানা যাবে বলিউড ও ভারতীয় ক্রিকেটারদের প্রতিদিনের নিউজ আপডেট। বাংলাদেশে লাইভ টেকনোলজিস-এর একটি উদ্যোগ ফলো। উল্লেখ্য, এটি টাইমস অব ইন্ডিয়ার একটি সেবা প্রতিষ্ঠান। এই সেবা বর্তমানে ভারত এবং শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে চালু আছে। এই প্রতিষ্ঠানে এরই ভেতরে শখ, সরিকা, মেহজাবীনসহ একাধিক তারকার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে লাক্স তারকা মেহজাবিন বলেন,‘ এটা সকলেল জন্যই খুব বেশী প্রয়োজন। বিদেশি শিল্পীদের শিডিউল বা তাদের কাজ সম্পর্কে আমরা যেকোনো মুহূর্তে গুগল সার্চ করলেই পেয়ে যাই। কিন্তু আমাদের এখানে সেই ব্যবস্থাও নেই। একই সাথে আমাদের জনপ্রিয়তাও এখানে পরিমাপ করা যাবে।
