দেশের বিশিষ্টজনদের শৈশব, কৈশর ও যৌবনকালের আত্মকথন নিয়ে সাক্ষাত্কারমূলক বিশেষ ডিভিডি তৈরির প্রকল্প হতে নিয়েছে স্বপ্নসিঁড়ি। আর এই ধারাবাহিক ডিভিডির টাইটেল দিয়েছেন ‘সেতুবন্ধন’। এ পর্যায়ে তাদের প্রথম খণ্ডে তিন ব্যক্তিত্বের সাক্ষাত্কার নিয়ে বিশেষ ডিভিডি প্রকাশ করেছে। তারা হলেন বিনোদ বিহারী চৌধুরী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ এবং অধাপক মোজাফর আহমেদ। এই ব্যত্রিক্রমী সাক্ষাত্কার নিয়েছেন বিধান চন্দ্র পাল। এ ছাড়াও স্বপ্নসিঁড়ির ব্যানারে সরদার ফজলুল করিম, আব্দুল মতিন, আনিসুজ্জামান, মুহাম্মদ জাফর ইকবাল, জুয়েল আইচসহ মোট ৫২ জন গুণীজনের তালিকা করা হয়েছে। যা বিভিন্ন খণ্ডে ডিভিডি আকারে প্রকাশ পাবে। এই ব্যতিক্রমী সংকলন প্রসঙ্গে স্বপ্নসিঁড়ির প্রধান নির্বাহী সেজুল হোসেন বলেন, ‘এটি কোনো চ্যানেলে প্রচার বা বাড়তি প্রচার পাওয়ার জন্য নয়। একই সাথে গুণী ব্যক্তিত্বে সাক্ষাত্কারে ভিডিও প্রকাশ করছি আমরা এবং তা বই আকারে প্রকাশ করবে অবসর। সেই উদ্যোগেই আমরা প্রথম পদক্ষেপ হাতে নিলাম।
