চেন্নাইতে মনসুর আলী খান পতৌদি মেমোরিয়ালের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শর্মিলা ঠাকুর। কিন্তু হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়ায় যেতে পারলেন না উদ্বোধনী বক্তৃতায়। খাদ্যে বিষক্রিয়া থাকার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালেই খানিকটা সুস্থ হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চেন্নাইয়ের এই অনুষ্ঠানে আমি অংশ নিতে না পারার জন্য সত্যিই খুব দুঃখিত। খাবারে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে পড়েছি। স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি রয়েছি। শারীরিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে, চেন্নাইতে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না।’ উল্লেখ্য, আশালোক নার্সিং হোমে ভর্তি রয়েছেন শর্মিলা, এখানে তার প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।
