কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ মে ২০১৯, ১৬:২৭

পিরোজপুরের কাউখালী উপজেলায় পানিতে ডুবে মোরসালিন খান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মোরসালিন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের নুরুজ্জামান খানের ছেলে।
 
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ জোয়ারের পানি বাড়ির পাশে ডোবায় ভরে যায়। সবার অজান্তে মোরসালিন বাড়ি থেকে বের হয়ে ডোবায় অসাবধানতায় পড়ে যায়। পরে তাকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নান্দাইলে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।’

ইত্তেফাক/কেকে