কারো কারো ধারণা, কিউবা থেকে অসুস্থ শ্যাভেজের দেশে ফেরার একটাই কারণ- দেশের মাটিতে শেষ নিশ্বাসটি নিতেই তিনি ফিরেছেন। এ অবস্থা কাটিয়ে আবার আগের মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো সুস্থ কি তিনি হতে পারবেন, নাকি পরিস্থিতি বিবেচনায় পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভোটে জয়ী করার জন্য চেষ্টা করবেন? এ প্রশ্ন এখন ভেনিজুয়েলা জুড়ে ঘুরপাক খাচ্ছে। কারো কারো ধারণা, কিউবা থেকে অসুস্থ শ্যাভেজের দেশে ফেরার একটাই কারণ- দেশের মাটিতে শেষ নিঃশ্বাসটি নিতেই তিনি ফিরেছেন। সোমবার ভোররাতে তার ফেরার সময়ের কোনো ছবি বা ফুটেজ প্রকাশ করা হয়নি। তিনি যেন অনেকটা হঠাত্ করেই চলে এলেন।“অস্ত্রোপচারের পরবর্তী জটিলতায় শুরু হওয়া শ্বাসকষ্ট এখনও তাকে ভোগাচ্ছে, আর পরিস্থিতি ঠিক অনুকূল নয়, চিকিত্সা চালিয়ে যেতে হবে,” দেশটির দৈনিক পত্রিকায় প্রকাশিত এরকম সংবাদে তার লাখ লাখ সমর্থক উদ্বিগ্ন হয়ে আছেন।
