শুরু হল ইনডোর ক্রিকেট

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
ক্লেমন আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। এই টুর্নামেন্টের আয়োজক জাতীয় দলের তিন তারকা। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, খালেদ মাসুদ পাইলট এবং আতাহার আলি খান। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হয়ে গেল এর উদ্বোধন। সকাল নয়টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। ৩২টি বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের এই টুর্নামেন্টে লড়বে। নক আউট পদ্ধতিতে প্রতিটি ম্যাচ হবে ৮ ওভারের। টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ‘আমি বাংলার গান গাই’ গান দিয়ে। গানটি পরিবেশন করেন মাহমুদুজ্জামান খান বাবু। এছাড়া ফায়ারওয়ার্কসও ছিল উদ্বোধন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।