গোললাইন প্রযুক্তি আনছে ইংল্যান্ড

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ২০১৩-১৪ মৌসুমের শুরু থেকে গোল লাইন প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠেয় কনফেডারেশন্স কাপে প্রথমবারের মত গোল লাইন প্রযুক্তি ব্যবহার করা হবে বলে মঙ্গবার ঘোষণা দেয় ফুটবলের বিশ্ব নির্বাহী সংস্থা ফিফা। হকআই ও গোলরেফ নামক দু’টি কোম্পানির মধ্য থেকে যে কোন একটি ব্যবহার করা হবে বলে গত বছর থেকেই কোম্পানি দু’টির সঙ্গে আলোচনা করে আসছে ইংলিশ ফুটবল। গত ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে দু’টি পদ্ধতিই সফলভাবে ব্যবহার করা হয় এবং প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ বলছে তাদের আশা আগামী মৌসুমের শুরু থেকে তারা এ প্রযুক্তি ব্যবহারে সক্ষম হবে।- বাসস/এএফপি