জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা বৃহস্পতিবার জেপির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং জেপি ঝালকাঠি জেলা সভাপতি এডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি ছিলেন জেপির উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু, যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান দুধা। বক্তব্য রাখেন জেপি নেতা মাস্টার ফোরকান সিকদার, জাতীয় শ্রমিক পার্টির উপজেলা আহবায়ক মোঃ জাকির হোসেন মজনু, যুব সংহতির নেতা মোঃ অলিউর রহমান রিয়াজ, মো. শিপন মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্র সমাজের উপজেলা আহবায়ক এইচ এম এলেন, যুগ্ম আহবায়ক মেহেদি হাসান মিতু প্রমুখ। শেষে মাস্টার ফোরকান সিকদারকে আহবায়ক ও মজিবুর রহমান মধু ও রুহুল আমিনকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কাঠালিয়া সদর ইউনিয়ন জেপির কমিটি গঠন করা হয়।
