আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরে ভাষাসৈনিকদের বৃহস্পতিবার অপরাহ্নে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী রেজাউলকরিম হীরা জামালপুর জেলা প্রশাসক মোঃ দেলওয়ার হায়দার সভাপতিত্ব করেন। আলোচনা শেষে মন্ত্রী জামালপুরের তিন কৃতি ভাষাসৈনিক দিদারুল আলম খুররম (মরণোত্তর), ভাষা সৈনিক আলী আসাদ কালো খোকা (মরণোত্তর) ও ভাষাসৈনিক এম.এ. আউয়ালকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করেন। বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন নারায়ন চন্দ্র দে, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বাকী বিল্ল¬াহ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন রেজা প্রমুখ।
