বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটিকে জার্মান এসোসিয়েশন ফর বাংলাদেশের একশ শয্যা প্রদান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
দেশের স্বাস্থ্য সেবা খাতে অব্যাহত সহায়তার অংশ হিসাবে ‘জার্মান এসোসিয়েশন ফর বাংলাদেশ’-এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালকে (বিএসএমএমইউ) অনুদান হিসাবে ৪২টি কেবিনেটসহ একশ শয্যা প্রদান করা হয়েছে। এসোসিয়েশনের কর্মকর্তারা জানান, সংস্থার সভাপতি হাসনাত মিয়া ও এর বোর্ড সদস্য কাত্জা কারকো বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্তের কাছে এসব শয্যা ও কেবিনেট হস্তান্তর করেন। এ সময় ঢাকাস্থ জার্মান দূতাবাসের সাংস্কৃতিক ও প্রেস সচিব ক্রিস্টিয়ান জারপেল উপস্থিত ছিলেন। হাসনাত মিয়া বাসসকে বলেন, ‘আমরা দরিদ্র বাংলাদেশি রোগীদের চিকিত্সা সেবা প্রদান করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছি।’ তিনি বলেন, স্বাস্থ্য সোবায় অব্যাহত সহায়তার অংশ হিসাবে এসোসিয়েশনের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞদের পরিচালনায় প্লাস্টিক সার্জারি এবং এ বিষয়ে বাংলাদেশি ডাক্তারদের প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে।