র্যাব রাজধানীর উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজি হেরোইন উদ্ধার এবং ৬ নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে।
র্যাব-১-এর মেজর সাব্বির আহমেদ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে কয়েকজন নাইজেরিয়ান নাগরিক হেরোইনের চালান বিদেশে পাঠায়। কয়েকদিন আগে এই নাইজেরিয়ান নাগরিকরা একটি হেরোইন চালান থাইল্যান্ডে পাঠায়। শুক্রবার দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি হেরোইনের চালান পাঠাবে ঐ চক্রটি। সকালে র্যাবের একটি টিম ঐ বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন পলিথিনে প্যাকেট করা আড়াই কেজি হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত ৬ নাইজেরিয়ান নাগরিক জানায় যে, আড়াই কেজি হেরোইন থাইল্যান্ডে পাঠানোর কথা ছিল।
