ফো কা স

অডিশন শুরু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৫
বহুল প্রতীক্ষিত সংগীতশিল্পী অন্বেষণভিত্তিক রিয়েলিটি শো ‘বাংলাদেশ আইডল’-এর অডিশন আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত এই অডিশন শুরু হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। টানা ৩ দিন সকাল ৯টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে এই অডিশন চলবে। আজ রাঙামাটিতে অডিশন হওয়ার কথা থাকলেও তারিখ পাল্টে এই অডিশন অনুষ্ঠিত হবে ১ মার্চ রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। এই শোয়ের প্রধান বিচারক হিসেবে থাকছেন ফেরদৌসী রহমান, অ্যান্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু এবং মেহরীন।