অগ্নিপথ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৫
আজ বৈশাখী টেলিভিশনের প্রতিদিনের ধারাবাহিক ‘অগ্নিপথ’। শ্যামল ভাদুরী ও রশীদ ইকবালের রচনায় অগ্নিপথ পরিচালনা করছেন রিপন নবী। সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে ভালো আর মন্দের লড়াই। এ লড়াইয়ে যদিও সব সময় ভালোরই জয় হয় তবু মন্দ এত মোহনীয়, এত আকর্ষণীয় রূপ ধরে থাকে যে মানুষ খুব সহজেই ওই মোহ আর লোভের জালে আটকা পড়ে যায়। কিন্তু এক সময় মন্দ তার আসল চেহারাটা দেখায়, মানুষ তখন আঁেক ওঠে, ওই জাল কেটে বেরিয়ে আসতে চায়। এই মৌলিক সত্যকে অবলম্বন করেই মেগা ধারাবাহিক ‘অগ্নিপথ’। প্রচার হবে আজ রাত ৯টা ২০ মিনিটে।