সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘সাতকাহন’ নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করেছেন—আবুল হায়াত, ওয়াহিদা মলিক জলি, শর্মিলী আহমেদ, ড. ইনামুল হক, মিতা চৌধুরী, মীর সাব্বির, শাম্স সুমন, লুত্ফর রহমান জর্জ, রানা খান, জয়রাজ, নওশাবা, এস এম মহসিন, মাহামুদুল ইসলাম মিঠু, সাহাদাত হোসেন ও দীপবলীর চরিত্রে অর্ষা। নাটকটি দেশ টিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে।
