এবার চলচ্চিত্রে সনি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৭
ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেতা সনি এবার অভিনয় করবেন চলচ্চিত্রে। ‘ফিল মাই লাভ’ নামের চলচ্চিত্রে সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন সনি। এটিই হবে সনির ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র। সনি বলেন, ‘আমি মনে করি প্রত্যেক অভিনয় শিল্পীরই স্বপ্ন থাকে চলচ্চিত্রে অভিনয় করার। এই স্বপ্নটি আমারও ছিল। আর এবার ‘ফিল মাই লাভ’ চলচ্চিত্র দিয়ে আমার এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এটি রোমান্টিক ধারার ছবি। আর রোমান্টিক হলেও গতানুগতিক গল্প থেকে একেবারেই আলাদা। নিজেকে এখন এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত করে তুলছি। আশা করি আমার প্রথম চলচ্চিত্র অবশ্যই ভালো কিছু হবে।’