পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগ্রুপ লস্কর-ই-জঙ্গভির (এলইজি) প্রধান নেতা মালিক ইশাককে গ্রেপ্তার করেছে সরকার। গত শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের রহিম যার খান শহরে তার নিজ বাড়িতে গণমাধ্যমের সামনে তিনি আত্মসমর্পণ করেন।
বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি বাজারে বোমা হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হলো। ২০০১ সালে এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আশফাক গুজার বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী ইশাককে আটক করা হয়েছে এবং তাকে সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি জেলে এক মাসের জন্য রাখা হবে। কোন প্রমাণ ছাড়াই শিয়া হত্যার কারণে গত চৌদ্দ বছর যাবত্ এলইজি’র এই নেতাকে কারাবন্দি করে রাখা হয়। ২০১১ সালের জুলাই মাসে তিনি জেল থেকে ছাড়া পেলেও গত বছর ঐ এই অভিযোগে অল্প সময়ের জন্য তিনি বন্দী হন। বেশ কয়েক বছর ধরেই এলইজি’র বেলচিস্তানের রাজধানী কোয়েটায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজারার ওপর হামলা চালানোর পরিকল্পনা করে আসছিলো।
