বুলগেরিয়ার পার্লামেন্টের ভোটে বৃহস্পতিবার আইনপ্রণেতারা সরকারের পদত্যাগের পক্ষে রায় দিয়েছেন। বিদ্যুতের উচ্চমূল্য এবং কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের পর পদত্যাগ ঘোষণা করে প্রধানমন্ত্রী বোইকো বরিসভ সরকার। পার্লামেন্ট তা মেনে নেয়ায় বুলগেরিয়ায় আগাম নির্বাচনের পট প্রস্তুত হল। এখন পরবর্তী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্্তী সরকার নিয়োগ দেয়ার প্রয়োজন পড়বে। জুলাইয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
