ভেনিজুয়েলার ক্যান্সারাক্রান্ত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শ্বাসকষ্টে ভুগছেন। দেশটির তথ্যমন্ত্রী বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেছেন, অবস্থা খুব একটা ভালো নয়। ক্যান্সারের কারণে কিউবায় শ্যাভেজের শরীরে চতুর্থ দফায় অস্ত্রোপচার করা হয়। সেখানে তিনি দু’মাসেরও বেশি সময় চিকিত্সা নেন। সোমবার শ্যাভেজ আকস্মিকভাবে দেশে ফিরে আসেন। সরকারি টেলিভিশনে মন্ত্রী আর্নেস্তো ভিলেগাস জানান, শ্বাসকষ্ট দূর করতে শ্যাভেজ আরো চিকিত্সা নেবেন।
