বর্তমানে শ্রীলংকা দলের প্রধান নির্বাচক ও দেশটির সাবেক অধিনায়ক সনত জয়সুরিয়া মনে করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে শ্রীলংকার জুনিয়র ক্রিকেটারদের দূরে রাখতে পারলে ভালো হবে। তবে এটা সম্পূর্ণ তার ‘ব্যক্তিগত মত’। জয়সুরিয়া মনে করেন, তরুণ খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ চায় না শ্রীলংকার ক্রিকেটামোদীরা। কারণ এজন্য তাদের ভিন্নধর্মী টেকনিকের সঙ্গে মানিয়ে নিতে হয়, যা তাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করে। আক্রমণাত্মক এ ওপেনার বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটাররা আইপিএল খেলুক এটা সত্যিই ভালো। কিন্তু দুই ঘরানার মধ্যে কোনটা তার জন্য ভালো হবে সেটা খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।’ তিনি এও জানান যে, ক্রান্তিকাল থেকে সুন্দরভাবে উত্তরণের জন্য শ্রীলংকা জাতীয় দলের নেতৃত্ব অ্যাঞ্জেলো ম্যাথুজের কাছে দেয়া হয়েছে।
শ্রীলংকা পর্যটনের এক প্রচার কাজে বাঙ্গালোরে অংশ নিতে এসে গণমাধ্যম কর্মীদের জয়সুরিয়া বলেন, ‘দলকে সুন্দরভাবে ক্রান্তিকাল উত্তরণের জন্য আমরা কিছু নতুন মুখকে সুযোগ করে দিয়েছি। একই উদ্দেশ্যে অ্যাঞ্জেলো ম্যাথুজকে অধিনায়ক আর দিনেশ চান্দিমালকে সহ-অধিনায়ক নির্বাচন করেছি। বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়দের বিদায়ের আগে তাদের সাথে রেখে বেশ কিছু তরুণকে তুলে আনা দরকার। কেননা আগামী কয়েক বছরের মধ্যে কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, সামারাবীরা ও মাহেলা জয়াবর্ধনে দৃশ্যপটে থাকবে না।’
বিদেশের মাটিতে শ্রীলংকা দল কেন কদাচিত্ জয়ের মুখ দেখে- এমন প্রশ্নের জবাবে জয়সুরিয়া বলেন, সামপ্রতিক সময়ে আমাদের দলটা অস্টেলিয়ায় টেস্ট সিরিজ হেরেছে, যা খুবই দুঃখজনক। তবে সিডনির তৃতীয় টেস্টে দল ভালো খেলেছে।
শ্রীলংকা দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে চামিন্দা ভাসকে নিয়োগ দেয়া হয়েছে উল্লে¬খ করে বিশ্বকাপজয়ী এই ওপেনার বলেন, ‘টেস্ট ক্রিকেটের প্রতি আরো বেশি মনোযোগ দেয়া এবং বোলিং বিভাগকে শক্তিশালী করা দরকার।’-evmm/wcwUAvB
