মোহামেডান ওয়ালটন মহিলা ফুটবলের দ্বিতীয় আসরের প্রথম খেলায় গতকাল ১৬-০ গোলে পরাজিত করেছে আরামবাগকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে মোহামেডানের স্ট্রাইকার সাবিনা খাতুন ১১টি, মিরোনা ৪টি এবং বীথি ১ গোল করেন।
গত লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে চার ম্যাচে ২৬ গোল করেন সাবিনা। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গত মৌসুমে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবার তারা দল গঠন করেনি।
সাবিনা খাতুন খেলা শেষে বলেন, প্রতিপক্ষ আরামবাগ দুর্বল বলব না। তারাও অনেক ভালো দল। আমরাও ভালো খেলেছি, ওদেরকে সুযোগ দেইনি।’
ওয়ালটন মহিলা ফুটবল লিগের উদ্বোধন করেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রেজওয়ান, ওয়ালটন কর্মকর্তা ইকবাল বিন আনোয়ারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহামেডান : মলি, ডালিয়া, তৃষ্ণা, সুইনু, বেলা, বীথি, মিরোনা, নুবাই মারমা, জানু, সাবিনা খাতুন, শান্তু, রিক্তা, রূপা, রূপালী, লিজু, নিলা, রুবিনা, মিনা।
আরামবাগ : আসমা আক্তার, আকলিমা, নিলুফা, রুমা, শিখা, বিপাশা, ইশরাত, সালমা, রোজিনা, জাফুরা, বীথি, তিথি, তাজনেহারি, শ্রাবণী, চায়না। আগামীকাল আবাহনী-নাসরিন স্পোর্টস একাডেমী, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল চারটা।
