আলফাজ মহিলা ফুটবল দলের কোচ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৭
তার ফুটবল ক্যারিয়ার এখনো শেষ হয়নি। পেশাদার ফুটবল লিগে এবছরও মোহামেডানের খেলছেন। আনুষ্ঠানিকভাবে জার্সি খুলে রাখার আগেই জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ কোচের ভূমিকায় নেমেছেন। মোহামেডানের মহিলা ফুটবল দলের কোচ হয়েছেন তিনি। গতকাল তাকে দেখা গেল সাইড লাইন থেকে পরামর্শ দিচ্ছেন। এক সপ্তাহ ধরে মেয়েদের প্রশিক্ষণ দেয়ার দায়িত্বটা পালন করেছেন তিনি। গতকাল তার দল মোহামেডান ১৬-০ গোলে হারিয়েছে আরামবাগকে। খেলা শেষে জানালেন তার অভিজ্ঞতার কথা। বলেন, মেয়েরা শুধু পুশপাস আর রিসিভ করছে। ফুটবলাটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আমি চাই আউট সুইং ফুটবল, ফুটবলে আরো কিছু কৌশল মেয়েরা তুলে ধরবেন। যা দেখে দর্শক সন্তুষ্ট হবেন।’