বার্সেলোনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগানোর পর এসি মিলান আজ শনিবার তাদের আরেক বড় প্রতিপক্ষ ইন্টার মিলানের মোকাবেলা করবে। ‘মিলান ডার্বি’ নামে পরিচিত ইটালির মিলান শহরের এই দুই ক্লাবের মধ্যকার সিরি এ লড়াইটি হবে এদিন ফুটবল দুনিয়ার সবচোয়ে বড় আকর্ষণ। এসি মিলান ও ইন্টার মিলানের ক্লাবটি আগামী মৌসুমে ইটালি থেকে চ্যাম্পিয়ন্স লিগে ওঠার যোগ্যতা অর্জনের বিবেচনাতেও গুরুত্বপূর্ণ। এ মৌসুমে এসি মিলানের ঘুরে দাঁড়ানো বিস্ময়কর। কেননা তাদের মৌসুমের সূচনা ছিল ক্লাব ইতিহাসের নিরিখে সবচেয়ে বাজে। অক্টোবরে ইন্টারের কাছে ১-০ গোলে হারটি ছিল ক্লাবের ইতিহাসে প্রথম সাত খেলায় চতুর্থ হার। এরপর ঘুরে দাঁড়ানো মিলান এখন ভিন্ন এক দল, খেলছেও অসাধারণ যারা প্রমাণ লিগে গত ১২ মাচের মধ্যে ১০টিতে জয়ের ঘটনা। ইন্তার অবশ্য লিগে পঞ্চম স্থানে থাকলেও পড়শিদের বিরুদ্ধে টানা চতুর্থ জয়ের লক্ষ্যেই সান সিরোয় খেলতে নামবে। ১৯৭৪ সালের পর অবশ্য এসি মিলানের বিরুদ্ধে অতটা জয়ের দেখা পায়নি ইন্তার। তার মধ্যে গেল সপ্তাহে ফিওরেন্টিনার কাছে নেরাজ্জুরি নামে পরিচিত ইন্টার মিলানের ৪-১ গোলের হার তাদেরকে তৃতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে আরো পিছিয়ে দেয়। কিন্তু আজ জয় পেলে এসি মিলানের স্থানটি দখলে চলে যাবে ইন্টারের। পড়শিদের মতো গেল সপ্তাহে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে জয় নিয়ে ফিরেছে ইন্টারও। তারা সিআরএফ ক্লুজকে ৩-০ গোলে হারায়। এদিনের খেলাটি মারিও বালোতেল্লির কারণেও ফুটবলামোদীদের নজর কাড়বে। ম্যানচেস্টার সিটি থেকে আসার পর ইটালির জাতীয় দলের স্ট্রাইকারটি আজই প্রথম তার সাবেক ক্লাবের বিরুদ্ধে লিগে খেলতে নামবেন। দুই সপ্তাহ আগে ইন্টার সমর্থকরা তাকে লক্ষ্য করে বর্ণবাদী গাল দিয়েছিল। এটিও মিলান ডার্বিতে আরো ঘৃতাহুতি দেবে।
