কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিলে যুবলীগের হামলা, আহত ৮

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০
মহানবী (স.) এর নামে কটূক্তি করার প্রতিবাদে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট বাজার কেন্দ ীয় জামে মসজিদ থেকে শুক্রবার এশার নামাজ শেষে তৌহিদী জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল মধ্যম বাজারে আসলে যুবলীগের ইয়াছিন (২৫), বিপ্লব (২৮), নিজাম (৩২) ও আবুল বাশারের নেতৃত্বে ২০/২৫জনের সংঘবদ্ধ দল অতর্কিত হামলা করলে উভয় গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ৮জন আহত হয়। আহতরা হল তৌহিদী জনতার কামাল উদ্দিন (২৫), আবুল হাশেম (২৮), আহছান উল্যাহ (৩০), আতিকুর রহমান (২৯), হানিফ আনছারী (৩০), মাঈন উদ্দিন হায়দার (৩২) ও আবদুর রহিম (৫৫) এবং যুবলীগের মোঃ বাশার (৪০)। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।