জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বৃহস্পতিবার ৮৯ বছরে পা দিলেন। কিন্তু স্বাস্থ্য ও বার্ধক্য নিয়ে উদ্বেগ সত্ত্বেও তিনি এখনো ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরো পাকাপোক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ। মুগাবে ইসরাইলের শিমন পেরেজের পর বিশ্বের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠতম রাজনীতিক। ১৯৮০ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর থেকে তিনি জিম্বাবুয়ের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন। শারীরিক সক্ষমতা নিয়ে জল্পনা-কল্পনা সত্ত্বেও মুগাবে আগামী জুলাই অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে আরো পাঁচ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার লক্ষ্যে তার দল জানু-পিএফ-এর মনোনয়ন পেয়েছেন। বিশে¬ষকরা বলছেন, শারীরিক ও মানসিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা না থাকা সত্ত্বেও মুগাবে যত দিন সম্ভব ক্ষমতা আঁকড়ে থাকতে চান।
তিনি সুবিধা মতো সময়ে একজন পছন্দনীয় উত্তরসূরির কাছে ক্ষমতা দিয়ে নিরাপদে সরে দাঁড়াতে চান।
যাতে তিনি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে বাঁচতে পারেন। বিশে¬ষকরা মনে করেন ক্ষমতা আঁকড়ে থাকাটা তার কাছে যতটা না জাতীয় স্বার্থ তার চেয়ে অনেক বেশি হলো ব্যক্তিগত স্বার্থ রক্ষার বিষয়।
