নয়টি দেশে ১১ দিনের সফরে বের হলেন জন কেরি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২১
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবা বিদেশ সফরে বের হলেন মার্কিন জন কেরি। ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের নয়টি দেশ ১১ দিন ধরে সফর করবেন তিনি। সফরে সিরিয়া, ইরান, ইসরাইল এবং ফিলিস্তিন সমস্যা গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। খবর এনডিটিভির। গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (বাংলাদেশ সময় সোমবার) লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার কথা। লন্ডন সফর শেষে তিনি জার্মান, ফ্রান্স, ইতালি, তুরস্ক, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার যাবেন। আগামী ৬ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ সফর অনেকটা তার পরিচিতি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও দীর্ঘ ২৮ বছর ধরে তিনি মার্কিন সিনেটে কাজ করেছেন এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির দায়িত্বও দীর্ঘদিন পালন করেছেন। ইতালির রোমে তিনি সিরিয়ার বিরোধী দলের সঙ্গে সাক্ষাত্ করবেন বলে জানা গেছে। দেশটিতে বর্তমানে সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘর্ষে গত ২২ মাসে সিরিয়ায় প্রায় ৭০ লাখ নাগরিক নিহত হয়েছে দেশটিতে।