অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অর্থনৈতিক সমস্যা কাটিয়ে ওঠা ও ইউরোজোনের স্থিতিশীলতার জন্য এ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুই দিনব্যাপী এ নির্বাচনে গত রবিবার ও আজ ভোট গ্রহণ করা হবে। গতকাল ইতালির সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। আজ একই সময় শুরু হয়ে বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষ হবে। আজ সন্ধ্যার মধ্যেই নির্বাচনের প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
