জাপানী সহায়তায় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে যন্ত্রপাতি স্থাপন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৩
‘দরিদ্রদের জন্য চক্ষু সেবা সমপ্রসারণের জন্য যন্ত্রপাতি স্থাপন’ প্রকল্পে অনুদান দিয়েছে জাপান সরকার। শনিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এবং ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান বেহরুজ ইস্পাহানি এসময় উপস্থিত ছিলেন। এসময় জানানো হয়, ২০১২ সালে ইস্পাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হসপিটাল ৯৭ লাখ টাকা অনুদান গ্রহণ করে। জিজিএইচএসপি (গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস হিউমান সিক্যুরিটি প্রজেক্টস) এর মাধ্যমে এ প্রকল্প হাসপাতাল কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে।- প্রেস বিজ্ঞপ্তি