আজ থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ইউনিভার্সিটি’। রেদওয়ান রনির পরিকল্পনায় ধারাবাহিক ‘ইশকুল’ ও ‘কলেজ’-এর পর নির্মিত হয়েছে এটি। ইকবাল হোসাইন চৌধুরীর রচনা ও চিত্রনাট্য এবং আতিক জামানের পরিচালনায় এ ধারাবাহিকের গল্পে দেখা যাবে—ইউনিভার্সিটি পড়ুয়া বিচিত্র সব চরিত্র মিলে বন্ধুবান্ধবদের একটা দল। এই দলে আছে লরা। যেমন সুন্দরী তেমনি দুরন্ত। আরও আছে পিংকি। লেখাপড়া ছাড়া আর কিছু বুঝে না সে। আছে শুভ। বাবা-মায়ের বাধ্য সন্তান। শুভ পড়ে ভার্সিটিতে কিন্তু তার মা-বাবা মনে করে সে এখনও স্কুলে পড়ে। আরেকজনের নাম বাবলু। খাওয়া-দাওয়া ছাড়া আর কিছু বুঝে না সে। এটি প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে। এতে অভিনয় করেছেন—মোশাররফ করিম, বিদ্যা সিনহা মীম, মেহজাবীন, টয়া, শম্পা রেজা প্রমুখ।
