বিনোদন প্রতিদিন চয়েজ

সাক্ষী দুর্বল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৭
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সাক্ষী দুর্বল’। ধারাবাহিকটি রচনা করেছেন ফজলুল করিম এবং পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। সাক্ষী দুর্বল ধারাবাহিকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামন, হাসান মাসুদ, স্বাধীন খসরু, প্রাণ রায়, হুমাইরা হিমু, শ্যামলী, আফজাল শরীফ, মাসুম আজিজ, ড. এনামুল হক, আব্বাস শিকদার, শিরিন বকুল প্রমুখ। একুশে টেলিভিশনে প্রতি রবি এবং সোমবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি।