আজ আরটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রান’। থাইল্যান্ডে ধারনকৃত নাটকটিতে দেখা যাবে ৪ জন তরুণ-তরুণী থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। পড়ালেখার পাশাপাশি রাতের বেলা একটি বারে জব করে। এভাবেই চলতে থাকে তাদের জীবন। এদিকে বাংলাদেশ থেকে পালিয়ে এসে একজন সন্ত্রাসী কয়েক বছর আগে থাইল্যান্ডে সন্ত্রাসী কার্যক্রম চালাতে থাকে। থাইল্যান্ডে সবাই তাকে বস বলে। বস-এর অনেক বড় স্মাগলিং ব্যবসা রয়েছে থাইল্যান্ডে।
