এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘৯৯ সাহেব আলী লেন’। নিজের লেখা মূল উপন্যাস ‘কানাগলির মানুষেরা’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন ড. সৈয়দ মন্জুরুল ইসলাম। জাহিদুল ইসলাম বিপ্লবের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন—আবুল হায়াত, মিতা চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরি আলম, মাসুদ আলী খান, আফরোজা বানু, মীর সাব্বির, শর্মীমালা, রওনক, অর্ষা, আসিফ, মুনমুন, আহমেদ রুবেল, ইনামুল হক, কেয়া চৌধুরি, খায়রুল আলম সবুজ, কাজী উজ্জ্বল প্রমুখ।
