জহুরুলের ‘খ্যাপ’ বিতর্ক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
বিসিএল ফাইনাল চলা অবস্থায় ইনডোর স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলতে গিয়ে বিতর্ক ছড়িয়েছেন জহুরুল ইসলাম অমি। বিসিএল ফাইনালের তৃতীয় দিন ছিল কাল। দুপুর একটায় বিসিএলের খেলা শুরু হয়। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে সকালে মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে ইনডোর স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট খেলে আসেন জহুরুল। জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলা চলাকালীন এ ধরনের ‘খ্যাপ’ খেলা কতটা যৌক্তিক? বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ এ প্রসঙ্গে বলেন, ‘আসলে জহুরুল যে দলে খেলছে তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে তাহলে আমরা এর ব্যবস্থা নিব; কিন্তু ইনডোর টুর্নামেন্টটি আসলে তেমন বড় কোনো টুর্নামেন্ট নয়’। জানা যায়, ওয়ালটন মধ্যাঞ্চলের টিম ম্যানেজমেন্টও জহুরুলের ব্যাপারে বিসিবির কাছে লিখিত অভিযোগ করবে না। তারপরও এ নিয়ে বিতর্ক চলছে।