নেপালে জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাবে বলে পেশাদার ফুটবল লিগ বন্ধ ছিল। তারপরও এরই মধ্যে গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং ফেনীর সকার ক্লাব গতকাল মুখোমুখি হয়েছিল। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু হবে। কাজ চলাকালীন খেলা আয়োজন করা সম্ভব না। আর তাই স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হওয়ার আগেই শেষ ম্যাচটি খেলার জন্য মুক্তিযোদ্ধা সংসদ অনুরোধ জানিয়েছিল সকার ক্লাবকে। তারা সম্মতি হওয়ায় গতকাল বিকালে পেশাদার লিগের খেলাটি হয়ে গেছে।
