মোহামেডান আবাহনীর ছোটদের লড়াই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
ফুটবলে বড়দের লড়াইটা বেশি আলোচনায় আসে। কিন্তু ছোটদের সেভাবে আসে না। তারপরও দুই শিবিরে একটা ছোট উত্তেজনা আছে। কারণ ম্যাচটা মোহামেডান আবাহনী বলে কথা। অনূর্ধ্ব-১৬ ক্লাব যুব ফুটবলে আজ মোহামেডান আবাহনীর লড়াই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলা শুরু হবে। মোহামেডান আবাহনী একই গ্রুপে খেলছে। প্রথম ম্যাচে আবাহনী হেরেছে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। আর মোহামেডান জিতেছিল আরামবাগের বিরুদ্ধে। এগিয়ে আছে সাদা-কালো দলের ক্ষুদে ফুটবলাররা। আজ আবাহনীর জন্য একদিকে যেমন লড়াইয়ে টিকে থাকা। তেমনি ক্ষুদে ফুটবলারদের মর্যাদার লড়াইও বটে। ক্লাব ফুটবলে খেলোয়াড় গড়ে তোলার জন্য অনূর্ধ্ব-১৬ বছর বয়সের খেলোয়াড়দের নিয়ে গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের আয়োজন করেছে বাফুফে।