শোচনীয় পরাজয়ের মুখে পাকিস্তান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
আরো একটি শোচনীয় পরাজয়ের দিকে এগোচ্ছে সফরকারী পাকিস্তান। সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তারা ছয় উইকেট হারিয় সংগ্রহ করেছে ১৭৬ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনো দরকার ৭৭ রান। আগের দিনের এক উইকেটে ১৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান প্রথম ধাক্কা খায় ইউনিস খানকে হারিয়ে। তাকে ফেরান ডেল স্টেইন। এরপরে আজহার আলী দলীয় ৯৩ রানে রান আউটের খাড়ায় কাটা পড়লে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। পরে ক্লিনভেল্ট তুলে নেন আরো দু’টি উইকেট। চা বিরতিতে যাওয়ার সময় শেষ স্বীকৃত ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ২৭ এবং সাইদ আজমল ৩০ রানে ব্যাট করছিলেন। এর আগে অভিষিক্ত পেসার কাইল অ্যাবোটের দুর্ধর্ষ বোলিংয়ে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। অ্যাবোট ২৯ রানে সাত উইকেট দখল করেন।