প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চট্টগ্রাম আবাহনী জিতেছে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইসমাইল জাহেদ। ৫৩, ৫৯ এবং ৭৩ মিনিটে গোলগুলো করেছেন তিনি। লিগের এটি প্রথম হ্যাটট্রিক।