গতকাল নাটোরে প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে কানাইখালি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তেঘরিয়া ফুটবল একাদশ ৩-১ গোলে হারিয়েছে সাহিত্য চর্চ্চা কেন্দ্রকে। বিজিত দল শরিফুলের গোলে এগিয়ে ছিল। এরপর তারা তিন গোল হজম কমে ম্যাচ হেরেছে। বিজয়ী দলের গোল করেছেন বেলাল, আকরাম, জনি। দিনাজপুরের বড় মাঠে অনুষ্ঠিত জেলা ফুটবলের অন্য ম্যাচে শেরে বাংলা ক্লাব ২-০ গোলে হারিয়েছে ফুটবল খেলোয়াড় সমিতিকে। গোল করেছেন প্রশান্ত এবং সবুজ।
