ব্রাদার্স ও সকার ক্লাবের জয়

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ ফুটবলে গতকাল ব্রাদার্স ১-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। ম্যাচের ১১ মিনিটে রকিবুল ইসলাম গোল করেন। একই মাঠে অনুষ্ঠিত অন্য ম্যাচে ফেনীর সকার ক্লাব ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। ৩৬ মিনিটে রাসেল গোল করেন।