আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা সৈনিকদের সংবর্ধনা দিচ্ছে ঋষিজ শিল্পীগোষ্ঠী। আগামী বুধবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে ভাষা সৈনিকদের সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অধ্যাপক রফিকুল ইসলাম ও আহমদ রফিককে সংবর্ধনা দেয়া হচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক সমর বড়ুয়া, আলোচক হিসেবে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ।
