আজকের অনুষ্ঠান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
সোমবার বাংলাদেশি পণ্য ব্যবহার আন্দোলন : ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি : তৃতীয় বিজনেস ফেস্টিভাল-২০১৩ উদ্বোধন, বিকাল সাড়ে ৩টা, ইউনিভার্সিটি মিলনায়তন। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ : জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাব। মুক্তিযুদ্ধ জাদুঘর : সাংবাদিক ও মুক্তিযুদ্ধের গবেষক আবদুল মতিন স্মরণে আলোচনা সভা, বিকাল ৪টা, জাদুঘর প্রাঙ্গণ। ভাসানী অনুসারী পরিষদ : একুশের চেতনা ও মাওলানা ভাসানী শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাব। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) : বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের স্মরণে আলোচনা সভা, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাব। সিটিজেন রাইটস মুভমেন্ট : বিজিএমইএ ভবনসহ সকল অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ, সকাল ১০টা, বিজিএমইএ ভবনের সম্মুখে।