নেপালে ‘ঘেটু পুত্র কমলা’র পুরস্কার অর্জন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৭
নেপালের রাজধানী কাঠমণ্ডুতে অনুষ্ঠিত তৃতীয় নেপাল হিউম্যান রাইটস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেল বাংলাদেশের নন্দিত চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ এবং শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘উত্তরের সুর’ ছবিটি বিশেষ জুরি পুরস্কার জিতেছে। গত ২৪ ফেব্রুয়ারি নেপালের রাজধানী কাঠমণ্ডুতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া পাকিস্তানি পরিচালক ড্যানিয়েল জাংয়ের প্রামাণ্য ছবি ‘সেভিং ফেস’ শ্রেষ্ঠ ডকুমেন্টারি এবং ইসরাইলের পরিচালক ডান উলম্যান পেয়েছেন স্পেশাল কন্ট্রিবিউশন টু সিনেমা অ্যাওয়ার্ড। উল্লেখ্য, ‘ঘেটুপুত্র কমলা’ ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। অভিনয় করেছেন—তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, শামিমা নাজমিন, প্রাণ রায়, কুদ্দুস বয়াতী ও তার দল, অনি, প্রান্তি, পুতুল, আব্দুল্লাহ রানা, রফিকুল ইসলাম, এহসান প্রমুখ। ‘ঘেটুপুত্র কমলা’র কেন্দ্রীয় চরিত্রে শিশুশিল্পী মামুন।