আজম খানের জন্মদিনকে গুরু দিবস ঘোষণা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৮
বাংলা পপ ও ব্যান্ড সংগীত জগতের গুরু আজম খান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এই সংগীতের জনক আজম খান, ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ শাঁই ও পিলু মমতাজ। আগামী ২৮ ফেব্রুয়ারি পপ সম্রাট আজম খানের জন্মদিন। দিনটিকে উদযাপনের লক্ষে প্রমিথিউস এবং গুরু আজম খানের সহোদর ও কন্যাসহ সংশিষ্টদের নিয়ে ‘গুরু দিবসের গান’ শিরোনামে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটি প্রমিথিউসটিউব ডট কম এবং প্রমিথিউসবিডি ডট কম-এ ফ্রি পাওয়া যাবে। সেই সাথে ২৮ ফেব্রুয়ারিকে প্রমিথিউসবিডি ডট কম সংগীতের সব গুরুদের প্রতি শ্রদ্ধা রেখে এই দিনটিকে ‘বিশ্ব গুরু দিবস’ হিসেবে ঘোষণা দিবে।